জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

ধলা, শেওড়াতলা ও ধর্মদাহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান চোরাচালান প্রতিরোধে কঠোর বিজিবি

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক ৩ অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ ও ওষুধ উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক ৩ অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ ও ওষুধ উদ্ধার

কুষ্টিয়া সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক তিনটি সফল অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ১ হাজার ২০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। আজ ২৮ আগস্ট (শুক্রবার) গভীর রাত থেকে ভোর পর্যন্ত সীমান্তে পৃথক এই অভিযানগুলো পরিচালিত হয়।

​বিজিবি সূত্র জানায়, ২৮ আগস্ট রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে ধলা বিওপির একটি টহল দল বকুলতলা মাঠে অভিযান চালিয়ে ৪ বোতল ভারতীয় মদ, ৩ কেজি গাঁজা, ৫০০ পিস ডেক্সামেথাসন এবং ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৩ লাখ ১৬ হাজার ৫০০ টাকা।

​পরবর্তীতে রাত ২টার দিকে শেওড়াতলা বিওপির টহল দল শেওড়াতলা মাঠে অভিযান চালিয়ে ৩৭ হাজার ২০০ টাকা মূল্যের ৯৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ জব্দ করে।

​একই দিন ভোর ৪টা ৫০ মিনিটে ধর্মদাহ বিওপির বিজিবি দল ধর্মদাহ সীমান্ত মাঠে অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় মদ, ২০০ পিস ডেক্সামেথাসন ও ৬০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে। যার সিজার মূল্য প্রায় ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

​কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত রক্ষা, চোরাচালান রোধ ও মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সদস্যরা দিনরাত সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালানি মালামালের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক ৩ অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ ও ওষুধ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
কুষ্টিয়া সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক তিনটি সফল অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ১ হাজার ২০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। আজ ২৮ আগস্ট (শুক্রবার) গভীর রাত থেকে ভোর পর্যন্ত সীমান্তে পৃথক এই অভিযানগুলো পরিচালিত হয়।​বিজিবি সূত্র জানায়, ২৮ আগস্ট রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে ধলা বিওপির একটি টহল দল বকুলতলা মাঠে অভিযান চালিয়ে ৪ বোতল ভারতীয় মদ, ৩ কেজি গাঁজা, ৫০০ পিস ডেক্সামেথাসন এবং ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৩ লাখ ১৬ হাজার ৫০০ টাকা।​পরবর্তীতে রাত ২টার দিকে শেওড়াতলা বিওপির টহল দল শেওড়াতলা মাঠে অভিযান চালিয়ে ৩৭ হাজার ২০০ টাকা মূল্যের ৯৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ জব্দ করে।​একই দিন ভোর ৪টা ৫০ মিনিটে ধর্মদাহ বিওপির বিজিবি দল ধর্মদাহ সীমান্ত মাঠে অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় মদ, ২০০ পিস ডেক্সামেথাসন ও ৬০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে। যার সিজার মূল্য প্রায় ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।​কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত রক্ষা, চোরাচালান রোধ ও মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সদস্যরা দিনরাত সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালানি মালামালের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক ৩ অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ ও ওষুধ উদ্ধার
0:00 0:00
1.0x