জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

উপ-শিরোনাম: অভিনব কৌশলে ভারতীয় মালামাল পাচারের চেষ্টা নস্যাৎ করল ৩৯ বিজিবি ব্যাটালিয়ন বিশেষ প্রতিবেদক হালুয়াঘাট ময়মনসিংহ

সীমান্তে বিজিবির জিরো টলারেন্স: ৪৮.৫১ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে উদ্ধার

 সীমান্তে বিজিবির জিরো টলারেন্স: ৪৮.৫১ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে উদ্ধার


ময়মনসিংহ সীমান্ত দিয়ে অভিনব কৌশলে চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বান্দরকাটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি ৩৯ ব্যাটালিয়ন। জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থান নিয়ে পরিচালিত এই অভিযানে চোরাচালানকৃত পণ্যের একটি বড় চালান আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাধীন বান্দরকাটি নামক সীমান্তে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে। চোরাকারকারীরা সীমান্ত পার করে অভিনব ও সুকৌশলে ভারতীয় এসব অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজিবি টহল দলের ক্ষিপ্রতা ও সতর্কতার কারণে চোরাকারকারীরা মালামাল ফেলে সটকে পড়তে বাধ্য হয় এবং বিপুল সংখ্যক ডিসপ্লে জব্দ করা সম্ভব হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকাগুলোতে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার এবং পণ্য চোরাচালান প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সজাগ ও সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।

সীমান্ত এলাকায় কোনো প্রকার অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না জানিয়ে বিজিবি অধিনায়ক বলেন, চোরাচালান ও সীমান্ত অপরাধ নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও নিবিড় নজরদারি ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


সীমান্তে বিজিবির জিরো টলারেন্স: ৪৮.৫১ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
ময়মনসিংহ সীমান্ত দিয়ে অভিনব কৌশলে চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বান্দরকাটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি ৩৯ ব্যাটালিয়ন। জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থান নিয়ে পরিচালিত এই অভিযানে চোরাচালানকৃত পণ্যের একটি বড় চালান আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাধীন বান্দরকাটি নামক সীমান্তে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে। চোরাকারকারীরা সীমান্ত পার করে অভিনব ও সুকৌশলে ভারতীয় এসব অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজিবি টহল দলের ক্ষিপ্রতা ও সতর্কতার কারণে চোরাকারকারীরা মালামাল ফেলে সটকে পড়তে বাধ্য হয় এবং বিপুল সংখ্যক ডিসপ্লে জব্দ করা সম্ভব হয়।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকাগুলোতে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার এবং পণ্য চোরাচালান প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সজাগ ও সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত এলাকায় কোনো প্রকার অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না জানিয়ে বিজিবি অধিনায়ক বলেন, চোরাচালান ও সীমান্ত অপরাধ নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও নিবিড় নজরদারি ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সীমান্তে বিজিবির জিরো টলারেন্স: ৪৮.৫১ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে উদ্ধার
0:00 0:00
1.0x