বাগেরহাটের সি.এন্ড.বি বাজারের বাসিন্দা রনি হাওলাদার ওরফে রাসেল [২৪] গত ২১ আগস্ট ২০২৬, শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। আজ ৮ দিন অতিবাহিত হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
রনির পিতার নাম রঞ্জিত হাওলাদার ও মাতার নাম রিতা রানী হাওলাদার। তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বর্তমান নাম রাসেল। তার বর্তমান ঠিকানা ঢাকা, গাউছিয়া, নারায়ণগঞ্জ গার্মেন্টস মোড় এলাকা।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট শুক্রবার জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন রাসেল। কিন্তু এরপর থেকে আর বাসায় ফেরেননি। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো পাঞ্জাবি ও কালো প্যান্ট।
গত ৮ দিন ধরে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
রাসেল সম্পর্কে কোনো তথ্য পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: 01742-479745

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

মতামত