জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

কিশোরগঞ্জের জিগাতলা বাজারে টিনের চাল কেটে লক্ষাধিক টাকা চুরি, ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক

কিশোরগঞ্জের জিগাতলা বাজারে টিনের চাল কেটে লক্ষাধিক টাকা চুরি, ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক


কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জিগাতলা বাজারে মাত্র ১০ মিনিটের ব্যবধানে টিনের চাল কেটে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে নগদ প্রায় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকানদার সার্ভেয়ার আবুল কালাম জানান, জুমার নামাজের আগে তিনি তার দোকান বন্ধ করে মসজিদে যান। নামাজ শেষে মাত্র ১০ মিনিটের মধ্যে দোকানে ফিরে দেখতে পান, দোকানের ওপরের টিনের চাল কাটা রয়েছে। দুর্বৃত্তরা ওই কাটা অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্স ভেঙে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, জিগাতলা বাজারে এর আগেও একই কায়দায় বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে কাপড় ব্যবসায়ী মুসলেহ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাঞ্চন ও সোহেল এবং চাল ব্যবসায়ী নুরুল ইসলামের দোকানেও একই পদ্ধতিতে চুরি হয়েছিল।

দিনের আলোয় ও জুমার নামাজের সংক্ষিপ্ত সময়ের মধ্যে এমন চুরির ঘটনায় বাজারের নিরাপত্তা নিয়ে নতুন করে চরম শঙ্কা তৈরি হয়েছে। বারবার একই কায়দায় চুরির পরও কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


কিশোরগঞ্জের জিগাতলা বাজারে টিনের চাল কেটে লক্ষাধিক টাকা চুরি, ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জিগাতলা বাজারে মাত্র ১০ মিনিটের ব্যবধানে টিনের চাল কেটে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে নগদ প্রায় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকানদার সার্ভেয়ার আবুল কালাম জানান, জুমার নামাজের আগে তিনি তার দোকান বন্ধ করে মসজিদে যান। নামাজ শেষে মাত্র ১০ মিনিটের মধ্যে দোকানে ফিরে দেখতে পান, দোকানের ওপরের টিনের চাল কাটা রয়েছে। দুর্বৃত্তরা ওই কাটা অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্স ভেঙে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, জিগাতলা বাজারে এর আগেও একই কায়দায় বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে কাপড় ব্যবসায়ী মুসলেহ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাঞ্চন ও সোহেল এবং চাল ব্যবসায়ী নুরুল ইসলামের দোকানেও একই পদ্ধতিতে চুরি হয়েছিল।দিনের আলোয় ও জুমার নামাজের সংক্ষিপ্ত সময়ের মধ্যে এমন চুরির ঘটনায় বাজারের নিরাপত্তা নিয়ে নতুন করে চরম শঙ্কা তৈরি হয়েছে। বারবার একই কায়দায় চুরির পরও কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কিশোরগঞ্জের জিগাতলা বাজারে টিনের চাল কেটে লক্ষাধিক টাকা চুরি, ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক
0:00 0:00
1.0x