মৌলভীবাজারের রাজনগরে ৬৫০ গ্রাম গাঁ*জা*সহ বৃদ্ধ গ্রে*ফ*তা*র
রিপন আহমেদ মৌলভীবাজার:
মৌলভীবাজারের রাজনগরে মা*দ*ক*দ্র*ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ*ভি*যা*নে ৬৫০ গ্রাম গাঁ*জা*সহ মোঃ আব্দুর রসিদ (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রে*ফ*তা*র করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বেলা ১টা ২০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত মা*দ*ক*দ্র*ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের সদস্যরা রাজনগর থানাধীন ইলাশপুর গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ইলাশপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রসিদের নিজ সেমিপাকা বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি পলিথিন ব্যাগের ভেতর থেকে ৬৫০ গ্রাম লুজ গাঁ*জা উ*দ্ধা*র করা হয় বলে জানিয়েছে মা*দ*ক*দ্র*ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রে*ফ*তা*র*কৃত মোঃ আব্দুর রসিদ (৬৪) ইলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত রহম মিয়ার ছেলে।
এ ঘটনায় গ্রে*ফ*তা*র*কৃ*ত আ*সা*মি*র বি*রু*দ্ধে রাজনগর থানায় মা*দ*ক*দ্র*ব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মা*ম*লা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে রয়েছেন* মা*দ*ক*দ্র*ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান।
মৌলভীবাজার জেলা মা*দ*ক*দ্র*ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

মতামত