জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

টঙ্গীতে নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদের বর্ণাঢ্য জশনে জুলুস,হাজারো নবীপ্রেমীর ঢল

টঙ্গীতে নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদের বর্ণাঢ্য জশনে জুলুস,হাজারো নবীপ্রেমীর ঢল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস (আনন্দ র‍্যালি) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ জুলুসে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, নবীপ্রেমী জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা দরুদ শরিফ, সালাম ও নাতে রাসুল (সা.) পরিবেশন করেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করে পুরো এলাকাজুড়ে এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও অনুপ্রেরণার দিন। মহানবী (সা.)-এর আদর্শকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং মানবতা, শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

নেদায়ে ইসলাম একটি জাতীয়ভাবে নিবন্ধিত অরাজনৈতিক, মানবিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সেবামূলক সংগঠন। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির নিবন্ধন নম্বর ১০৯৩/১৯৬৩। সংগঠনটি প্রতিষ্ঠা করেন ইমামুত্ব ত্বরীক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রহ.)। পরবর্তীতে সংগঠনের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন আল্লামা শায়খ সায়্যিদ মানযূর আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী (র.)। তাঁর ইন্তেকালের পর বর্তমানে সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়খ মাশরুখ আহমাদ আল-উয়েসী, মীর মুদ্দাসির আহমাদ আল- উয়েসী, নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের মোতাওয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল হোসেন বেপারী, সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুজিবুর রহমান বেপারী, সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ মেরাজ উদ্দিন, সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ শাহাজাদা আলম বেপারী, ক্যাশিয়ার আলহাজ্ব মোহাম্মদ হাবিবুর রহমান বেপারী, পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান, শামীম বেপারী (চিশতী), মো. মাহাবুব হাসান, সাংবাদিক মাকসুদ আহমাদ রবিন, কালিমুল্লাহ ইকবাল, শাজাহান শোভনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব ও মুহতামিম আল-আমিন সিদ্দিকী।

জুলুসটি টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। অংশগ্রহণকারীরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


টঙ্গীতে নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদের বর্ণাঢ্য জশনে জুলুস,হাজারো নবীপ্রেমীর ঢল

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস (আনন্দ র‍্যালি) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ জুলুসে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, নবীপ্রেমী জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা দরুদ শরিফ, সালাম ও নাতে রাসুল (সা.) পরিবেশন করেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করে পুরো এলাকাজুড়ে এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।আয়োজকরা জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও অনুপ্রেরণার দিন। মহানবী (সা.)-এর আদর্শকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং মানবতা, শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।নেদায়ে ইসলাম একটি জাতীয়ভাবে নিবন্ধিত অরাজনৈতিক, মানবিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সেবামূলক সংগঠন। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির নিবন্ধন নম্বর ১০৯৩/১৯৬৩। সংগঠনটি প্রতিষ্ঠা করেন ইমামুত্ব ত্বরীক্বত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রহ.)। পরবর্তীতে সংগঠনের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন আল্লামা শায়খ সায়্যিদ মানযূর আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী (র.)। তাঁর ইন্তেকালের পর বর্তমানে সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফা’য়ী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়খ মাশরুখ আহমাদ আল-উয়েসী, মীর মুদ্দাসির আহমাদ আল- উয়েসী, নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের মোতাওয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল হোসেন বেপারী, সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুজিবুর রহমান বেপারী, সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ মেরাজ উদ্দিন, সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ শাহাজাদা আলম বেপারী, ক্যাশিয়ার আলহাজ্ব মোহাম্মদ হাবিবুর রহমান বেপারী, পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান, শামীম বেপারী (চিশতী), মো. মাহাবুব হাসান, সাংবাদিক মাকসুদ আহমাদ রবিন, কালিমুল্লাহ ইকবাল, শাজাহান শোভনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের খতিব ও মুহতামিম আল-আমিন সিদ্দিকী।জুলুসটি টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। অংশগ্রহণকারীরা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
টঙ্গীতে নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদের বর্ণাঢ্য জশনে জুলুস,হাজারো নবীপ্রেমীর ঢল
0:00 0:00
1.0x