মা,দকের ভ,য়া,বহ বিস্তার রোধ ও নিজ এলাকাকে মা,দকমুক্ত করার লক্ষ্যে দিনাজপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকায় মা,দকবিরোধী বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মা,দকবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।মিছিল শেষে বক্তারা বলেন, পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকায় কেউ মা,দক সেবন বা বি,ক্রির সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনতে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে শিশু-কিশোর ও তরুণদের মা,দকের ভ,য়াব,হতা থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম বলেন, দীর্ঘদিন ধরে হঠাৎপাড়া এলাকায় গোপনে মা,দক ক্রয়-বি,ক্রয়ের অভিযোগ রয়েছে। যারা এখনো মা,দকের সঙ্গে জড়িত, তাদের এ পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন,ভবিষ্যতে এলাকাবাসী মা,দকসহ কাউকে আ,টক করতে পারলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তা,ন্তর করা হবে।এদিকে মা,দকবিরোধী কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন নারী বলেন, মা,দকের বিরুদ্ধে পুরুষের পাশাপাশি নারীদেরও সোচ্চার হতে হবে। তাদের দাবি, মা,দকের কারণে পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। মিছিল চলাকালে এলাকায় একটি বাসায় মাদক সেবনের অভিযোগে একজনকে হা,তেনা,তে আ,টক করার কথাও জানান তারা। তবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাচাই করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।এলাকাবাসী জানান, মা,দকবিরোধী এ কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তারা প্রতি শুক্রবার মাদকের বিরুদ্ধে মিছিল ও জনসচেতনতামূলক কর্মসূচি পালনের ঘোষণা দেন।মা,দকমুক্ত সমাজ গঠনে এলাকার সব নারী-পুরুষকে ঐক্যবদ্ধভাবে মা,দকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি মা,দক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন স্থানীয় বাসিন্দারা।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

মতামত