জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

ফিরিঙ্গী বাজারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার মিন্টু মন্ডল আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ মোঃ মিন্টু মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স ফিরিঙ্গী বাজারে জনৈক সবুর খানের ওয়ার্কশপ দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মোঃ মিন্টু মন্ডলকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মিন্টু মন্ডল মুন্সীগঞ্জ সদর থানার মালিপাথর এলাকার মৃত বাছেদ মন্ডলের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ মোঃ মিন্টু মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স ফিরিঙ্গী বাজারে জনৈক সবুর খানের ওয়ার্কশপ দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মোঃ মিন্টু মন্ডলকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মিন্টু মন্ডল মুন্সীগঞ্জ সদর থানার মালিপাথর এলাকার মৃত বাছেদ মন্ডলের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
0:00 0:00
1.0x