শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ছাত্র সমাবেশ
সর্বস্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রবর্তন, আদর্শিক ব্যক্তিগঠন ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আজ ২৮ আগস্ট ২০২৬ (শুক্রবার) দুপুর ২টায় রাজধানীর শাহবাগস্থ শহীদ ওসমান হাদী চত্বরে ‘ছাত্র সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ-এর সভাপতিত্বে এতে জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করবেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মুক্তির মূলমন্ত্র হিসেবে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতেই এই ছাত্র সমাবেশের আহ্বান জানানো হয়েছে।
সমাবেশকে সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

মতামত