জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

সরকারি পরিত্যক্ত গোডাউনের পেছনের সড়কে বিশেষ অভিযান পুলিশ সুপারের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান জোরদার

পরিত্যক্ত গোডাউনের পেছনে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

পরিত্যক্ত গোডাউনের পেছনে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক
পরিত্যক্ত গোডাউনের পেছনে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে মো. পিন্টু (২৫) নামে এক যুবককে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সন্ধ্যায় লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা এলাকার সরকারি পরিত্যক্ত গোডাউনের পেছনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. পিন্টু কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার দুধ খাও মৌজা এলাকার আব্দুল কাদের ও গোলে বেগমের ছেলে। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন মেদেনীমণ্ডল এলাকায় সঞ্জিবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় লৌহজং থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মো. শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পিন্টুকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


পরিত্যক্ত গোডাউনের পেছনে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে মো. পিন্টু (২৫) নামে এক যুবককে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সন্ধ্যায় লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা এলাকার সরকারি পরিত্যক্ত গোডাউনের পেছনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মো. পিন্টু কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার দুধ খাও মৌজা এলাকার আব্দুল কাদের ও গোলে বেগমের ছেলে। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন মেদেনীমণ্ডল এলাকায় সঞ্জিবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় লৌহজং থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মো. শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পিন্টুকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পরিত্যক্ত গোডাউনের পেছনে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক
0:00 0:00
1.0x