মধ্যরাতে মোটরসাইকেলে দুই তরুণের মাঝে তরুণী, আব্দুল্লাহপুর-টঙ্গী মহাসড়কে ‘লাশ বহনের’ রহস্য
প্রতিবেদক/। মোঃ সাইদুল ইসলাম ক্রাইম রিপোর্টার গাজীপুর জেলা। ( 01726135183 )থেকে টঙ্গী মহাসড়কে মধ্যরাতে দুই তরুণের মাঝে এক তরুণীকে মোটরসাইকেলে বহনের দৃশ্য ঘিরে রহস্য ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তরুণীকে মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে নিয়ে যেতে দেখা যায়।
ঘটনার পরিচয় হিসেবে জানা গেছে, তরুণীর নাম শাহেনা, ডাকনাম সুমি। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক এলাকায়। তার বাবার নাম ফজর আলী।
মোটরসাইকেলটির চালক হিসেবে খোরশেদ আলম নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি গাজীপুর এলাকায় বলে জানা গেছে।
জানা যায়, জসিম উদ্দিন এলাকার একটি কথিত মাদকসেবনের আড্ডা/বার সেন্টারে গিয়ে ওই তরুণী অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ ও মাতলামির অবস্থায় পড়েন। পরে তার পরিচিতজনরা তাকে নিরাপদে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন—এমন তথ্য পাওয়া গেছে।
তবে ঘটনাটিকে ঘিরে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি হয়েছে আব্দুল্লাহপুর-টঙ্গী মহাসড়কে মোটরসাইকেলে ‘লাশ বহন’ করা হচ্ছে—এমন সন্দেহ নিয়ে। প্রকৃতপক্ষে ওই তরুণী অসুস্থ অবস্থায় ছিলেন, নাকি অন্য কোনো ঘটনা ঘটেছিল—তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ যাচাই প্রয়োজন।
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

মতামত