জনতার অনলাইন প্রেস ক্লাব

নেশার টাকা জোগাড়ে চুরি, ৮ পিস ইয়াবাসহ ডিবির হাতে আটক স্বপন

নেশার টাকা জোগাড়ে চুরি, ৮ পিস ইয়াবাসহ ডিবির হাতে আটক স্বপন

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক সেবনের টাকা জোগাড় করতে বিভিন্ন বাগান ও পুকুর থেকে কলা, পেঁপে ও মাছ চুরির অভিযোগে স্বপন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক স্বপন উপজেলার খাররা এলাকার আব্দুল আজিজের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শ্রীনগর থানাধীন শিবরামপুর ও খাররা এলাকায় মাদক ও চুরির প্রবণতার তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই আবুল কালাম আজাদ, এসআই মো. রেজাউল কাজি ও এএসআই মাহাবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল স্বপনকে আটক করে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে স্বপন জানান, মাদক কেনার টাকা সংগ্রহের জন্য তিনি বিভিন্ন সময় এলাকার বাগান থেকে কলাসহ অন্যান্য জিনিস চুরি করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন স্থান থেকে চোরাই পাঁচটি কলার ছড়া উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন বাগান থেকে কলা, পেঁপেসহ বিভিন্ন পুকুর থেকে মাছ চুরি করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ

“অপরাধ ও অপরাধীর তথ্য দিন, মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


নেশার টাকা জোগাড়ে চুরি, ৮ পিস ইয়াবাসহ ডিবির হাতে আটক স্বপন

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক সেবনের টাকা জোগাড় করতে বিভিন্ন বাগান ও পুকুর থেকে কলা, পেঁপে ও মাছ চুরির অভিযোগে স্বপন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে শ্রীনগর উপজেলার শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক স্বপন উপজেলার খাররা এলাকার আব্দুল আজিজের ছেলে।মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শ্রীনগর থানাধীন শিবরামপুর ও খাররা এলাকায় মাদক ও চুরির প্রবণতার তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই আবুল কালাম আজাদ, এসআই মো. রেজাউল কাজি ও এএসআই মাহাবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল স্বপনকে আটক করে।পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে স্বপন জানান, মাদক কেনার টাকা সংগ্রহের জন্য তিনি বিভিন্ন সময় এলাকার বাগান থেকে কলাসহ অন্যান্য জিনিস চুরি করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন স্থান থেকে চোরাই পাঁচটি কলার ছড়া উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি শিবরামপুর ও খাররা এলাকার বিভিন্ন বাগান থেকে কলা, পেঁপেসহ বিভিন্ন পুকুর থেকে মাছ চুরি করতেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।মুন্সীগঞ্জ জেলা পুলিশ“অপরাধ ও অপরাধীর তথ্য দিন, মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন।”

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নেশার টাকা জোগাড়ে চুরি, ৮ পিস ইয়াবাসহ ডিবির হাতে আটক স্বপন
0:00 0:00
1.0x