চীনের আইএসএফ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
আমজাদ হোসেন মিঠু ,
বিশেষ প্রতিনিধি।
চীনে অনুষ্ঠিত হতে যাওয়া আইএসএফ (ISF) ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
আগামী ১৭ থেকে ২৬ অক্টোবর চীনের সুচৌ (Suzhou) শহরে আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশন (ISF) আয়োজন করতে যাচ্ছে এই বিশ্ব টুর্নামেন্ট। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো বিশ্বমঞ্চে নিজেদের বর্তমান অবস্থান ও খেলার মান মূল্যায়ন করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরিবেশের সাথে শিক্ষার্থীদের মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ দলের অফিসিয়াল পরিচিতি পর্ব সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল আলম দেশের স্কুল ফুটবলের আন্তর্জাতিক যাত্রার বিভিন্ন দিক এবং দলের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।দলের অন্যতম সদস্য শ্রীনগরের কৃতি সন্তান লাবিব খান তিনি হাঁসড়া কালিকিশোর উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোহম্মদ আইয়ুব খান এর পুত্র ।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে আয়োজিত অনূর্ধ্ব-১৮ স্কুল অলিম্পিকে বাংলাদেশ আরচারি, অ্যাথলেটিক্স ও জিমন্যাস্টিকস বিভাগে সফলভাবে অংশ নিয়েছিল।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

মতামত