জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, অপহরণ মামলার আসামিসহ মাদকবিরোধী অভিযানে ১২ জন আটক

দাগনভূঞায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার

দাগনভূঞায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার

দাগনভূঞায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার

আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, অপহরণ মামলার আসামিসহ মাদকবিরোধী অভিযানে ১২ জন আটক

 ফেনীর দাগনভূঞায় পুলিশের বিশেষ অভিযান ও মাদকবিরোধী অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, গৃহবধূ অপহরণ মামলার এজাহারনামীয় আসামি ও মাদক সংশ্লিষ্টতাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪ জনকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দাগনভূঞা থানা পুলিশের বিশেষ অভিযান ও মাদকবিরোধী অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমানের নির্দেশক্রমে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন দাগনভূঞা থানার জিআর-২৬৮/২১ ও জিআর-৫৮/২২ মামলার পরোয়ানাভুক্ত আসামি নুরুল হুদা সোহান। তিনি দাগনভূঞা উপজেলার উত্তর সেকান্তরপুর এলাকার বাসিন্দা।

এ ছাড়া দাগনভূঞা থানার মামলা নং-০৫(১০)২৬-এর এজাহারনামীয় আসামি ইসমাঈল হোসেন রকি (২৭)কে গ্রেফতার করা হয়েছে। তিনি উত্তর শ্রীধরপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি গৃহবধূ অপহরণ মামলার আসামি।

অন্যদিকে মাদকবিরোধী অভিযানে দাগনভূঞা থানার বিভিন্ন এলাকা থেকে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. রাজু (৩২), মো. নুর আলম (৩৬), ইমরান হোসেন (২৬), মো. সবুজ (২৬), মোরশেদ হোসেন জয় (২২), মোশারফ হোসেন নাজিম (২২), নুর মোহাম্মদ আকাশ (২৬), একরাম হোসেন (২৮), মানিক (২৬), আবুল কাশেম (৪০), মো. ওমর শরীফ (৩৮) ও সোহেল (২০)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়ার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দাগনভূঞা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


দাগনভূঞায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
দাগনভূঞায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতারআন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, অপহরণ মামলার আসামিসহ মাদকবিরোধী অভিযানে ১২ জন আটক ফেনীর দাগনভূঞায় পুলিশের বিশেষ অভিযান ও মাদকবিরোধী অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, গৃহবধূ অপহরণ মামলার এজাহারনামীয় আসামি ও মাদক সংশ্লিষ্টতাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪ জনকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দাগনভূঞা থানা পুলিশের বিশেষ অভিযান ও মাদকবিরোধী অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমানের নির্দেশক্রমে এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন দাগনভূঞা থানার জিআর-২৬৮/২১ ও জিআর-৫৮/২২ মামলার পরোয়ানাভুক্ত আসামি নুরুল হুদা সোহান। তিনি দাগনভূঞা উপজেলার উত্তর সেকান্তরপুর এলাকার বাসিন্দা।এ ছাড়া দাগনভূঞা থানার মামলা নং-০৫(১০)২৬-এর এজাহারনামীয় আসামি ইসমাঈল হোসেন রকি (২৭)কে গ্রেফতার করা হয়েছে। তিনি উত্তর শ্রীধরপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি গৃহবধূ অপহরণ মামলার আসামি।অন্যদিকে মাদকবিরোধী অভিযানে দাগনভূঞা থানার বিভিন্ন এলাকা থেকে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. রাজু (৩২), মো. নুর আলম (৩৬), ইমরান হোসেন (২৬), মো. সবুজ (২৬), মোরশেদ হোসেন জয় (২২), মোশারফ হোসেন নাজিম (২২), নুর মোহাম্মদ আকাশ (২৬), একরাম হোসেন (২৮), মানিক (২৬), আবুল কাশেম (৪০), মো. ওমর শরীফ (৩৮) ও সোহেল (২০)।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়ার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।দাগনভূঞা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দাগনভূঞায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
0:00 0:00
1.0x