জনতার অনলাইন প্রেস ক্লাব

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৩৮ বিকাল

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর.

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর.

রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকের তথ্য জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন।

বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইটিসি (ইলেকট্রনিক টোল কালেকশন) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় প্রক্রিয়াকে আরও দ্রুত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে।

ইটিসি ব্যবস্থা বাস্তবায়নের জন্য একটি অ্যাপও তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে অ্যাপসহ এ-সংক্রান্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কাজ শেষ করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্লিপার বাস নিয়ে আগে থেকেই প্রশ্ন

রাজধানীসহ দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী ডাবল ডেকার স্লিপার বাসের বৈধতা ও নিরাপত্তা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে স্টার নিউজ টেলিভিশন।

প্রতিবেদনে দাবি করা হয়, কিছু বাস সাধারণ এসি বাস হিসেবে অনুমোদন ও ফিটনেস সনদ নেওয়ার পর পরবর্তীতে কাঠামোগত পরিবর্তন করে ডাবল ডেকার স্লিপার বাসে রূপান্তর করা হচ্ছে। পরিবর্তিত কাঠামোর জন্য নতুন করে অনুমোদন নেওয়া কিংবা ফিটনেস পরীক্ষা করা হচ্ছে না—এমন অভিযোগও প্রতিবেদনে উঠে আসে।

এর পরিপ্রেক্ষিতেই অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর.

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকের তথ্য জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন।বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এ সময় এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইটিসি (ইলেকট্রনিক টোল কালেকশন) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় প্রক্রিয়াকে আরও দ্রুত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে।ইটিসি ব্যবস্থা বাস্তবায়নের জন্য একটি অ্যাপও তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে অ্যাপসহ এ-সংক্রান্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কাজ শেষ করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।স্লিপার বাস নিয়ে আগে থেকেই প্রশ্নরাজধানীসহ দেশের বিভিন্ন সড়কে চলাচলকারী ডাবল ডেকার স্লিপার বাসের বৈধতা ও নিরাপত্তা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে স্টার নিউজ টেলিভিশন।প্রতিবেদনে দাবি করা হয়, কিছু বাস সাধারণ এসি বাস হিসেবে অনুমোদন ও ফিটনেস সনদ নেওয়ার পর পরবর্তীতে কাঠামোগত পরিবর্তন করে ডাবল ডেকার স্লিপার বাসে রূপান্তর করা হচ্ছে। পরিবর্তিত কাঠামোর জন্য নতুন করে অনুমোদন নেওয়া কিংবা ফিটনেস পরীক্ষা করা হচ্ছে না—এমন অভিযোগও প্রতিবেদনে উঠে আসে।এর পরিপ্রেক্ষিতেই অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর.
0:00 0:00
1.0x