মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) গজারিয়া থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আলমগীর হোসেন গজারিয়া উপজেলার বড়ইকান্দি (ভাটেরচর) এলাকার মৃত শহীদুল্লাহ খন্দকারের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গজারিয়ায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

মতামত