জনতার অনলাইন প্রেস ক্লাব

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী থানা আনন্দবাজারে গভীর রাতে ৪ টি দোকানে আগুনে

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী থানা আনন্দবাজারে গভীর রাতে  ৪ টি দোকানে আগুনে

টংগীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কাঠের পাটাতনের ওপর নির্মিত ৪টি টিনের টং দোকান পুড়ে গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শুক্রবার  রাত ১টা ৫৫ মিনিটে* টংগীবাড়ী ফায়ার স্টেশনে অগ্নিকাণ্ডের সংবাদ আসে।

সংবাদ পাওয়ার সঙ্গে টংগীবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

তিনি আরও জানান, আগুনে দোকানে থাকা চা, ফার্মেসির ওষুধ, কলা এবং ইলেকট্রনিকস সামগ্রী পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে পার্শ্ববর্তী অনেক দোকান রক্ষা পেয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী থানা আনন্দবাজারে গভীর রাতে ৪ টি দোকানে আগুনে

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
টংগীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কাঠের পাটাতনের ওপর নির্মিত ৪টি টিনের টং দোকান পুড়ে গেছে।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শুক্রবার  রাত ১টা ৫৫ মিনিটে* টংগীবাড়ী ফায়ার স্টেশনে অগ্নিকাণ্ডের সংবাদ আসে।সংবাদ পাওয়ার সঙ্গে টংগীবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।তিনি আরও জানান, আগুনে দোকানে থাকা চা, ফার্মেসির ওষুধ, কলা এবং ইলেকট্রনিকস সামগ্রী পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে পার্শ্ববর্তী অনেক দোকান রক্ষা পেয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী থানা আনন্দবাজারে গভীর রাতে ৪ টি দোকানে আগুনে
0:00 0:00
1.0x