বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার চার জন হলেন, দক্ষিন উলানিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মোস্তফা বেপারী(৪৪), ও রাজিব হাওলাদার (২৯),দাদপুর মধ্যকান্দি এলাকার রাসেদ সরদার (৩৮), একই গ্রামের মফিজ ঢালী(৩৫)
২৯ (আগস্ট) শনিবার দিবাগত রাত পৌনে পাঁচ টার দিকে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিন উদ্দিনের নেতৃত্বে এস আই রুবেল খান সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় পরিচালিত হয় এ অভিযান।
পুলিশের ভাষ্য,‘রাতভর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে উপজেলার বিভিন্ন এলাকায়৷ এসময় ভোর রাতে উলানিয়া রাজাপুর এলাকায় অভিযান পরিচালনাকালে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা, পঞ্চাশ পিস ইয়াবা, ব্যবহৃত মোটরসাইকেল ও প্রায় ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।’
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, ‘গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মুলে উপজেলা জুড়ে অভিযান অব্যাহত থাকবে।’

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

মতামত