জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় হাতিমারা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ মনির হোসেন পুস্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

মুন্সিগঞ্জের জোড়ার দেউলে ডিবির ঝটিকা অভিযান, ৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সিগঞ্জের জোড়ার দেউলে ডিবির ঝটিকা অভিযান, ৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সিগঞ্জের জোড়ার দেউলে ডিবির ঝটিকা অভিযান, ৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সদর উপজেলার জোড়ার দেউল এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন জোড়ার দেউল এলাকার হাতিমারা চৌরাস্তা সংলগ্ন একটি ইট, বালু ও সিমেন্টের দোকানের সামনে পাকা সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জোড়ার দেউল এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে মোঃ মনির হোসেন পুস্তি (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মুন্সীগঞ্জের হাতিমারা পানাম পুস্তিবাড়ি এলাকার মৃত সামাদ পুস্তির ছেলে। পরে তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ তাকে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মুন্সিগঞ্জের জোড়ার দেউলে ডিবির ঝটিকা অভিযান, ৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সদর উপজেলার জোড়ার দেউল এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন জোড়ার দেউল এলাকার হাতিমারা চৌরাস্তা সংলগ্ন একটি ইট, বালু ও সিমেন্টের দোকানের সামনে পাকা সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ডিবির এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জোড়ার দেউল এলাকায় অভিযান চালানো হয়।অভিযানকালে মোঃ মনির হোসেন পুস্তি (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মুন্সীগঞ্জের হাতিমারা পানাম পুস্তিবাড়ি এলাকার মৃত সামাদ পুস্তির ছেলে। পরে তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে পুলিশ তাকে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সিগঞ্জের জোড়ার দেউলে ডিবির ঝটিকা অভিযান, ৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
0:00 0:00
1.0x