জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি প্রদান

গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি প্রদান

দেশে যেন আর কখনও ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, এ জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান করেছে গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিরা। তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

৩০ আগস্ট 'আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস' উপলক্ষ্যে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরুর আগে তারা এ দাবি জানান।

বক্তারা অন্তর্বর্তী সরকারের সময় হওয়া অধ্যাদেশগুলো হুবহু পাশ করার দাবি জানান। এ সময় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে সমালোচনা করে তারা বলেন, লুকোচুরি না করে যেসব সংস্থা, রাজনৈতিক দল, ব্যক্তি গুম-খুনের সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ গুম-খুনের মতো অপরাধ করার সাহস না পায়।

এই পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এবং গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। রাজধানীর বাংলামোটর থেকে পদযাত্রা নিয়ে সংসদ ভবনের প্রধান গেটে এসে থামলে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এর মধ্যে গুম অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল স্পিকার বরাবর ১১ দলের স্মারকলিপি পৌঁছে দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
দেশে যেন আর কখনও ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, এ জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান করেছে গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিরা। তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।৩০ আগস্ট 'আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস' উপলক্ষ্যে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরুর আগে তারা এ দাবি জানান।বক্তারা অন্তর্বর্তী সরকারের সময় হওয়া অধ্যাদেশগুলো হুবহু পাশ করার দাবি জানান। এ সময় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে সমালোচনা করে তারা বলেন, লুকোচুরি না করে যেসব সংস্থা, রাজনৈতিক দল, ব্যক্তি গুম-খুনের সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ গুম-খুনের মতো অপরাধ করার সাহস না পায়।এই পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এবং গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। রাজধানীর বাংলামোটর থেকে পদযাত্রা নিয়ে সংসদ ভবনের প্রধান গেটে এসে থামলে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এর মধ্যে গুম অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল স্পিকার বরাবর ১১ দলের স্মারকলিপি পৌঁছে দেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি প্রদান
0:00 0:00
1.0x