দক্ষ ও কর্মমুখী জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের মাঝে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানমূলক সরঞ্জাম বিতরণ এবং যোগ্যদের মাঝে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। "আজকের প্রশিক্ষণ আগামীর সমৃদ্ধি" এই স্লোগানকে সামনে রেখে যুবসমাজকে আত্মনির্ভরশীল ও বেকারত্ব মুক্ত করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, দেশের বেকারত্ব হ্রাস, আত্মকর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি এবং তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই ধরনের উদ্যোগ যুগান্তকারী ভূমিকা রাখবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে যুব সমাজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে দক্ষ প্রশিক্ষণার্থীদের মাঝে কর্মসহায়ক আধুনিক যন্ত্রপাতি হস্তান্তরের পাশাপাশি যোগ্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

মতামত