জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

গতকাল দিনাজপুরের স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

পরিদর্শনকালে তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি নিমগাছের চারা রোপণ করেন। পরে জিয়া হার্ট ফাউন্ডেশনে স্থাপিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর অধ্যাপক ডা. নাজমুল হোসেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হৃদরোগ বিভাগ, বহির্বিভাগ, প্যাথলজি ল্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে তিনি উত্তরবঙ্গের হৃদরোগ চিকিৎসায় জিয়া হার্ট ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক (জিয়া), দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সারোয়ার মোর্শেদ আলম, জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মমতাজ বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধ রঞ্জন রায়, মেডিকেল এডুকেশন পরিচালক ডা. মো. গোলাম মোস্তফা, ম্যানেজার এস এম আক্তার শামীম, পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, নার্স এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে অধ্যাপক ডা. নাজমুল হোসেন জিয়া হার্ট ফাউন্ডেশনের চিকিৎসাসেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রা কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকগতকাল দিনাজপুরের স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।পরিদর্শনকালে তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি নিমগাছের চারা রোপণ করেন। পরে জিয়া হার্ট ফাউন্ডেশনে স্থাপিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এরপর অধ্যাপক ডা. নাজমুল হোসেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হৃদরোগ বিভাগ, বহির্বিভাগ, প্যাথলজি ল্যাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন।পরিদর্শনকালে তিনি উত্তরবঙ্গের হৃদরোগ চিকিৎসায় জিয়া হার্ট ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক (জিয়া), দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সারোয়ার মোর্শেদ আলম, জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মমতাজ বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধ রঞ্জন রায়, মেডিকেল এডুকেশন পরিচালক ডা. মো. গোলাম মোস্তফা, ম্যানেজার এস এম আক্তার শামীম, পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, নার্স এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।পরিদর্শন শেষে অধ্যাপক ডা. নাজমুল হোসেন জিয়া হার্ট ফাউন্ডেশনের চিকিৎসাসেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রা কামনা করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
0:00 0:00
1.0x