জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

৩১ আগস্ট উদ্বোধন, অংশ নেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

তাড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রস্তুতিমূলক সভা

তাড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রস্তুতিমূলক সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবর্ষ উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে কিশোরগঞ্জের তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ আয়োজন সফল করতে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিসান আলী।

সভায় জানানো হয়, বর্তমান সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৪ মে ২০২৭ সাল পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আগামী ৩১ আগস্ট সকাল ১০টায় সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

এরই ধারাবাহিকতায় তাড়াইল উপজেলাতেও ৩১ আগস্ট সকাল ১০টায় ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রস্তুতি, অনুষ্ঠানস্থল ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সার্বিক আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই ‘নজরুল বর্ষ’ উদযাপনের অন্যতম উদ্দেশ্য। সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনাদর্শ সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।

প্রস্তুতিমূলক সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


তাড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবর্ষ উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে কিশোরগঞ্জের তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ আয়োজন সফল করতে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিসান আলী।সভায় জানানো হয়, বর্তমান সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৪ মে ২০২৭ সাল পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আগামী ৩১ আগস্ট সকাল ১০টায় সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।এরই ধারাবাহিকতায় তাড়াইল উপজেলাতেও ৩১ আগস্ট সকাল ১০টায় ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রস্তুতি, অনুষ্ঠানস্থল ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সার্বিক আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই ‘নজরুল বর্ষ’ উদযাপনের অন্যতম উদ্দেশ্য। সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনাদর্শ সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।প্রস্তুতিমূলক সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
তাড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রস্তুতিমূলক সভা
0:00 0:00
1.0x