আজ রবিবার সকাল ১১.০০ ঘটিকার সময় প্রেসিডেন্ট প্রেফেসর ড. ইয়াজুদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মুন্সীগঞ্জ হতে এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ, জনাব সৈয়দা নুরমহল আশরাফী ও মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তোমাদের এই সাফল্য শুধু তোমাদের ব্যক্তিগত অর্জন নয়; এটি তোমাদের পরিবার, শিক্ষক এবং প্রতিষ্ঠানেরও গর্ব। জীবনে ভালো ফলাফল অর্জন অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে, প্রকৃত সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়। সততা, শৃঙ্খলা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তোমরাই আগামী দিনের দেশ ও জাতীর নেতৃত্ব দিবে, তাই মাদক, সন্ত্রাস, অপরাধ ও যেকোনো অসামাজিক কর্মকান্ড থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা।
পরবর্তীতে কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য যে, উক্ত প্রতিষ্ঠান থেকে এসএসসি ২০২৬ পরীক্ষায় ২৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। যার মধ্যে ২৪৬ জন পাশ করে। পাশের হার ৯৮.৮০%। জিপিএ-৫ পেয়েছেন ৪১ জন শিক্ষার্থী।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

মতামত