জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে "জি কে আদর্শ  উচ্চ  বিদ্যালয়" প্রাঙ্গনে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রকৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করার লক্ষ্যে গাজীপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম এলাকার জি কে আদর্শ  উচ্চ  বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির বোর্ড বাজার শাখার শাখা ব্যবস্থাপক  এ.কে.এম. ফজলুল হক, জি কে আদর্শ  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আবুল হোসেন মড়ল, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির অন্যান্য কর্মকর্তারা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষিকারাও শিক্ষার্থীদের সঙ্গে বৃক্ষরোপণে অংশ নেন। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির শাখা ব্যবস্থাপক এ. কে. এম. ফজলুল হক বলেন, প্রতিবছরের মতো এবারও সারাদেশে লংকাবাংলার ২৭টি শাখা ব্যবস্থাপকদের সক্রিয় অংশগ্রহণে লংকা বাংলা ফাউন্ডেশনের  উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের মানসিকতা তৈরি ও প্রকৃতিপ্রেম জাগ্রত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

তিনি বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অনেক কিছুই আমরা গাছ ও প্রকৃতি থেকে পেয়ে থাকি। পৃথিবীকে বাঁচাতে হলে এবং একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে হলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। আজকের শিশুদের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী রেখে যেতে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরিবেশের নানা বিরূপ পরিবর্তনের কারণে বিশ্ব আজ নানা ধরনের প্রাকৃতিক ঝুঁকির মুখোমুখি। সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা আরও বাড়তে পারে। তাই পরিবেশ রক্ষায় এখন থেকেই বৃক্ষরোপণ ও বনায়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

লংকাবাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ফলজ গাছ শুধু মানুষের খাদ্য ও পুষ্টির উৎস নয়, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ বাতাসকে নির্মল করে, জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও সবুজ পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখে।

ফাউন্ডেশনটি পরিবেশের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ, সবুজায়ন ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে "জি কে আদর্শ  উচ্চ  বিদ্যালয়" প্রাঙ্গনে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রকৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করার লক্ষ্যে গাজীপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম এলাকার জি কে আদর্শ  উচ্চ  বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির বোর্ড বাজার শাখার শাখা ব্যবস্থাপক  এ.কে.এম. ফজলুল হক, জি কে আদর্শ  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আবুল হোসেন মড়ল, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির অন্যান্য কর্মকর্তারা।বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষিকারাও শিক্ষার্থীদের সঙ্গে বৃক্ষরোপণে অংশ নেন। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির শাখা ব্যবস্থাপক এ. কে. এম. ফজলুল হক বলেন, প্রতিবছরের মতো এবারও সারাদেশে লংকাবাংলার ২৭টি শাখা ব্যবস্থাপকদের সক্রিয় অংশগ্রহণে লংকা বাংলা ফাউন্ডেশনের  উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের মানসিকতা তৈরি ও প্রকৃতিপ্রেম জাগ্রত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।তিনি বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অনেক কিছুই আমরা গাছ ও প্রকৃতি থেকে পেয়ে থাকি। পৃথিবীকে বাঁচাতে হলে এবং একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে হলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। আজকের শিশুদের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী রেখে যেতে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।”তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরিবেশের নানা বিরূপ পরিবর্তনের কারণে বিশ্ব আজ নানা ধরনের প্রাকৃতিক ঝুঁকির মুখোমুখি। সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা আরও বাড়তে পারে। তাই পরিবেশ রক্ষায় এখন থেকেই বৃক্ষরোপণ ও বনায়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।লংকাবাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ফলজ গাছ শুধু মানুষের খাদ্য ও পুষ্টির উৎস নয়, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ বাতাসকে নির্মল করে, জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও সবুজ পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখে।ফাউন্ডেশনটি পরিবেশের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ, সবুজায়ন ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
0:00 0:00
1.0x