বগুড়ার সাতমাথায় ড্রেন নির্মাণকাজের সময় পরিত্যক্ত ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার
বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকায় ড্রেন নির্মাণকাজের সময় পরিত্যক্ত অবস্থায় ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে সাতমাথা এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলাকালে শ্রমিকরা মাটির মধ্যে গুলিগুলো দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে উদ্ধার করা গুলিগুলো কী ধরনের এবং কীভাবে সেগুলো সেখানে এলো—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর গুলিগুলোর ধরন, উৎস এবং সেখানে পড়ে থাকার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

মতামত