মুন্সীগঞ্জের ছোটকাটাখালী এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ ফজল ওরফে ফয়সাল (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (৩০ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন ছোটকাটাখালী এলাকায় ফজলের বসতবাড়ির গলির পথের মাথার সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মাদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ফজল ওরফে ফয়সাল ছোটকাটাখালী এলাকার মৃত আফতাবের ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

মতামত