জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ২

সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ২

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর কবলে পড়ে নিহত শিক্ষিকা রনজিনা পারভীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন মোশারফ হোসেন পনি ওরফে ‘প্যারা পনি’ ও তার সহযোগী সেড্রিককে গ্রেফতার করেছে র‍্যাব-২।

র‍্যাব জানায়, রাজধানীর তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি এর মালিক রাকিবকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে গ্রেফতারের সময় সন্দেহভাজন আসামি প্যারা পনি চিৎকার করে এই হত্যাকাণ্ডের সাথে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। 

এদিকে হত্যাকাণ্ডের সময় সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের রঙের সঙ্গে র‍্যাবের উদ্ধার করা মোটরসাইকেলের রঙের অমিল ও পার্থক্য নিয়ে নানা প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে। উদ্ধার হওয়া আলামত ও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী সূত্র।

অন্যদিকে, নিহত শিক্ষিকা রনজিনা পারভীনের মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ বাড়ি বগুড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর কবলে পড়ে নিহত শিক্ষিকা রনজিনা পারভীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন মোশারফ হোসেন পনি ওরফে ‘প্যারা পনি’ ও তার সহযোগী সেড্রিককে গ্রেফতার করেছে র‍্যাব-২।র‍্যাব জানায়, রাজধানীর তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি এর মালিক রাকিবকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে গ্রেফতারের সময় সন্দেহভাজন আসামি প্যারা পনি চিৎকার করে এই হত্যাকাণ্ডের সাথে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। এদিকে হত্যাকাণ্ডের সময় সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেলের রঙের সঙ্গে র‍্যাবের উদ্ধার করা মোটরসাইকেলের রঙের অমিল ও পার্থক্য নিয়ে নানা প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে। উদ্ধার হওয়া আলামত ও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী সূত্র।অন্যদিকে, নিহত শিক্ষিকা রনজিনা পারভীনের মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ বাড়ি বগুড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ২
0:00 0:00
1.0x