জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

আইফোনের লোভে দেড় বছরের সন্তানকে লাখ টাকায় বিক্রি, অবশেষে উদ্ধার শিশু

আইফোনের লোভে দেড় বছরের সন্তানকে লাখ টাকায় বিক্রি, অবশেষে উদ্ধার শিশু

আইফোনের লোভে দেড় বছরের সন্তানকে লাখ টাকায় বিক্রি, অবশেষে উদ্ধার শিশ :

পটুয়াখালীর দশমিনা উপজেলায় আইফোন কেনার জন্য নিজের দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। একই সঙ্গে অভিযুক্ত বাবা মো. মারুফ মুন্সিকেও আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের কাঠমিস্ত্রি মো. মারুফ মুন্সি তার দেড় বছরের ছেলে মুসাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাবা ও সন্তান বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হলে মারুফ স্বীকার করেন, আইফোন কেনার জন্য তিনি তার শিশুপুত্রকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দিয়েছেন। পরিবারের অভিযোগ, শিশুটিকে দেওয়ার পর পাওয়া টাকা দিয়ে তিনি ঢাকায় গিয়ে একটি নতুন আইফোন কেনেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়।

রোববার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকা থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে শিশুটিকে তার দাদা-দাদির জিম্মায় দেওয়া হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। একটি শিশুকে অর্থের বিনিময়ে অন্যের কাছে দেওয়ার মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


আইফোনের লোভে দেড় বছরের সন্তানকে লাখ টাকায় বিক্রি, অবশেষে উদ্ধার শিশু

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
আইফোনের লোভে দেড় বছরের সন্তানকে লাখ টাকায় বিক্রি, অবশেষে উদ্ধার শিশ :পটুয়াখালীর দশমিনা উপজেলায় আইফোন কেনার জন্য নিজের দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। একই সঙ্গে অভিযুক্ত বাবা মো. মারুফ মুন্সিকেও আটক করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের কাঠমিস্ত্রি মো. মারুফ মুন্সি তার দেড় বছরের ছেলে মুসাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাবা ও সন্তান বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হলে মারুফ স্বীকার করেন, আইফোন কেনার জন্য তিনি তার শিশুপুত্রকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দিয়েছেন। পরিবারের অভিযোগ, শিশুটিকে দেওয়ার পর পাওয়া টাকা দিয়ে তিনি ঢাকায় গিয়ে একটি নতুন আইফোন কেনেন।ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়।রোববার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকা থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে শিশুটিকে তার দাদা-দাদির জিম্মায় দেওয়া হয়।দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। একটি শিশুকে অর্থের বিনিময়ে অন্যের কাছে দেওয়ার মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আইফোনের লোভে দেড় বছরের সন্তানকে লাখ টাকায় বিক্রি, অবশেষে উদ্ধার শিশু
0:00 0:00
1.0x