জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

পটিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ

পটিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ
পটিয়া ডাগ বাংলা মোড়ে

চট্টগ্রামের পটিয়া ডাকবাংলোর মোড়ে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্রীটি তার বাবার সঙ্গে ডাকবাংলোর মোড় এলাকায় অবস্থান করছিল। এ সময় এক ব্যক্তি তাদের গতিরোধ করে মেয়েটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। বাধা দিলে ওই ব্যক্তির সঙ্গে মেয়েটির বাবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেয়েটির বাবাকে রড দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি মেয়েটিকে নিয়ে যেতে ব্যর্থ হন। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তির বাড়ি কক্সবাজারের মহেশখালী এলাকায়। তবে তার পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এ ঘটনায় পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


পটিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
চট্টগ্রামের পটিয়া ডাকবাংলোর মোড়ে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্রীটি তার বাবার সঙ্গে ডাকবাংলোর মোড় এলাকায় অবস্থান করছিল। এ সময় এক ব্যক্তি তাদের গতিরোধ করে মেয়েটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। বাধা দিলে ওই ব্যক্তির সঙ্গে মেয়েটির বাবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেয়েটির বাবাকে রড দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ রয়েছে।ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি মেয়েটিকে নিয়ে যেতে ব্যর্থ হন। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যায়।প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তির বাড়ি কক্সবাজারের মহেশখালী এলাকায়। তবে তার পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।এ ঘটনায় পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পটিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ
0:00 0:00
1.0x