সংবাদ দাতা মোঃ হোসেন আলী কক্সবাজার থেকে :
আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হয়েছে.দারুলহেরা ইসলামিয়া মাদরাসার অভিভাবক সমাবেশ
📍 স্থান: পশ্চিম থোয়াইংগাকাটা, খুনিয়া পালং, রামু, কক্সবাজার।
অত্র মাদরাসায় এলাকার সম্মানিত অভিভাবক ও সুধীজনদের নিয়ে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদরাসার বর্তমান পড়াশোনার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি দেখে অভিভাবক ও এলাকাবাসী গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।
সভাপতিত্ব করেন: মাওলানা নুরুল আলম সাহেব (সম্মানিত সভাপতি ও পরিচালক, দারুল হেরা মাদরাসা; সুপার, পাগলিরবিল আমানত শাহ দাখিল মাদরাসা এবং সভাপতি, জামায়াতে ইসলামী ১নং ওয়ার্ড)
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন: জনাব রবিউল হাসান সাহেব (আরবি প্রভাষক, তেতুয়া তাফহিমুল মাদরাসা ও স্থানীয় নেতা)
বিশেষ মেহমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ:
এছাড়াও অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় মুরব্বিাগণ, শিক্ষার্থীদের অভিভাবক এবং বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ কৃতজ্ঞতা: মাদরাসার শিক্ষার মান দেখে অভিভাবক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সন্তুষ্টি আমাদের আগামী দিনের পথচলাকে আরও বেগবান করবে ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতায় দারুল হেরা ইসলামিয়া মাদরাসা আরও বহুদূর এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

মতামত