মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ৯টা ১০ মিনিটের দিকে পদ্মাসেতু উত্তর থানাধীন খড়িয়া পালবাড়ি এলাকার জনৈক সেন্টু শেখের বাড়ির পশ্চিম পাশের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) রিজাউল কাজীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে শ্রীনগর উপজেলার মণ্ডলপাড়া এলাকার শাওন মণ্ডল (৪৩) ও সুজন মণ্ডল (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাওন মণ্ডল শ্রীনগর মণ্ডলপাড়া এলাকার মৃত শ্যামল মণ্ডলের ছেলে এবং সুজন মণ্ডল একই এলাকার মৃত সুধীর মণ্ডলের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

মতামত