জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

মুন্সীগঞ্জ সদর থানার বণিক্যপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৬০ বোতল এস্কাফসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৬০ বোতল এস্কাফসহ দুইজন গ্রেপ্তার
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৬০ বোতল এস্কাফসহ দুইজন গ্রেপ্তার


মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৬০ বোতল এস্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন বণিক্যপাড়া এলাকায় মুক্তারপুর থেকে সিপাহীপাড়াগামী সড়কের পশ্চিম পাশে মো. বিল্লাল মিজির মালিকানাধীন ওসমান ঢালী অটো ওয়ার্কশপের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মুরছালিন (২৮), পিতা মো. মকবুল হোসেন, সাং- ডাকাতিয়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ এবং সাহাবুদ্দিন (৪০), পিতা সুরুজ মিয়া, সাং- গণকপাড়া, থানা ও জেলা- মুন্সীগঞ্জ।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৬০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ আরও জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং এ অভিযান ভবিষ্যতে আরও কঠোর করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৬০ বোতল এস্কাফসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৬০ বোতল এস্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৩১ আগস্ট ২০২৬) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন বণিক্যপাড়া এলাকায় মুক্তারপুর থেকে সিপাহীপাড়াগামী সড়কের পশ্চিম পাশে মো. বিল্লাল মিজির মালিকানাধীন ওসমান ঢালী অটো ওয়ার্কশপের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মুরছালিন (২৮), পিতা মো. মকবুল হোসেন, সাং- ডাকাতিয়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ এবং সাহাবুদ্দিন (৪০), পিতা সুরুজ মিয়া, সাং- গণকপাড়া, থানা ও জেলা- মুন্সীগঞ্জ। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৬০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ আরও জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং এ অভিযান ভবিষ্যতে আরও কঠোর করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৬০ বোতল এস্কাফসহ দুইজন গ্রেপ্তার
0:00 0:00
1.0x