জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

মুন্সীগঞ্জের বণিক্যপাড়া থেকে ১৬০ বোতল এস্কাফসহ ০২ জন গ্রেফতার

মুন্সীগঞ্জের বণিক্যপাড়া থেকে ১৬০ বোতল এস্কাফসহ ০২ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ৩১-০৮-২০২৬ খ্রি. দুপুর ১৩.৪০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন বণিক্যপাড়া সাকিনস্থ মুক্তারপুর টু সিপাহীপাড়া গামী রাস্তার পশ্চিম পাশে মোঃ বিল্লাল মিজি মালিকানাধীন ওসমান ঢালী অটো ওয়ার্কশপের সামনের পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১. মোঃ মুরছালিন (২৮), পিতা- মোঃ মকবুল হোসেন, সাং- ডাকাতিয়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ ও ২. সাহাবুদ্দিন (৪০), পিতা- সুরুজ মিয়া, সাং- গণকপাড়া,  থানা ও জেলা- মুন্সীগঞ্জসহ উক্ত ০২ জনকে ১৬০ (একশত ষাট) বোতল এস্কাফসহ গ্রেফতার করেন।

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোর হবে।।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের বণিক্যপাড়া থেকে ১৬০ বোতল এস্কাফসহ ০২ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ৩১-০৮-২০২৬ খ্রি. দুপুর ১৩.৪০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন বণিক্যপাড়া সাকিনস্থ মুক্তারপুর টু সিপাহীপাড়া গামী রাস্তার পশ্চিম পাশে মোঃ বিল্লাল মিজি মালিকানাধীন ওসমান ঢালী অটো ওয়ার্কশপের সামনের পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১. মোঃ মুরছালিন (২৮), পিতা- মোঃ মকবুল হোসেন, সাং- ডাকাতিয়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ ও ২. সাহাবুদ্দিন (৪০), পিতা- সুরুজ মিয়া, সাং- গণকপাড়া,  থানা ও জেলা- মুন্সীগঞ্জসহ উক্ত ০২ জনকে ১৬০ (একশত ষাট) বোতল এস্কাফসহ গ্রেফতার করেন।এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোর হবে।।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জের বণিক্যপাড়া থেকে ১৬০ বোতল এস্কাফসহ ০২ জন গ্রেফতার
0:00 0:00
1.0x