চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০ আগস্ট ২০২৬ তারিখে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মো. ময়নাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কচুয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন বুধুন্ডা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পুলিশের দাবি, তাদের হেফাজত থেকে মোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—
১. মো. রাসেল (২৪), পিতা—মৃত মোবারক মিয়া, মাতা—ছুফিয়া খাতুন, সাং—দক্ষিণ বারগাঁও (বাহার মিজি বাড়ী), ৪নং ওয়ার্ড, নায়েরগাঁও ইউনিয়ন।
২. মো. সুমন মিয়াজী (৩২), পিতা—মো. সিরাজ উদ্দিন, মাতা—পারুল বেগম, সাং—ঘোড়াধারী (মিঝি বাড়ী), ৭নং ওয়ার্ড, নায়েরগাঁও ইউনিয়ন।
৩. মো. তাজুল ইসলাম (৩২), পিতা—ওমেদ আলী খান, মাতা—মরিয়ম বেগম, সাং—টেমাই শিবপুর (খান বাড়ী), থানা—মতলব দক্ষিণ, জেলা—চাঁদপুর।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং-৬০, তারিখ ৩০/০৮/২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতার ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে ৩০ আগস্ট ২০২৬ তারিখে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

মতামত