দিনাজপুর প্রতিনিধি
হাবিপ্রবির শিক্ষার্থীর কী,টনাশক পানের অভিযোগ, হাসপাতালে ভর্তি,
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার পর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন একটি ছাত্রীনিবাসে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কী,টনা,শক পান করেছেন বলে জানা গেছে। পরে সহপাঠীরা তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হাসপাতাল-সংশ্লিষ্ট তথ্য ও ওই শিক্ষার্থীর সহপাঠীদের বরাতে জানা যায়, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের শিক্ষার্থী। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্রীনিবাসে অবস্থানকালে ওই শিক্ষার্থী কী,টনা,শক পান করেন। বিষয়টি জানতে পেরে সহপাঠীরা তাকে দ্রু,ত উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এদিকে, সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, প্রেমঘটিত কোনো কারণে ওই শিক্ষার্থী কী,টনা,শক পান করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ ও শিক্ষার্থীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

মতামত