জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

অডিট আপত্তিকে দুর্নীতি হিসেবে অপপ্রচারের প্রতিবাদে রেলপথ সচিবকে স্মারকলিপি দেবে পোষ্য সোসাইটি

অডিট আপত্তিকে দুর্নীতি হিসেবে অপপ্রচারের প্রতিবাদে রেলপথ সচিবকে স্মারকলিপি দেবে পোষ্য সোসাইটি

অডিট আপত্তিকে দুর্নীতি হিসেবে অপপ্রচারের প্রতিবাদে রেলপথ সচিবকে স্মারকলিপি দেবে পোষ্য সোসাইটি

মোঃ মানিক মিয়া, 

​স্টাফ রিপোর্টার । 

পদ্মা রেল সেতুসহ বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন প্রকল্পের অডিট আপত্তিকে 'দুর্নীতি' হিসেবে প্রচার করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। 

অপতথ্য ও অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ সোমবার (৩১ আগস্ট, ২০২৬) রেলপথ সচিব বরাবর স্মারকলিপি প্রদান করবে সংগঠনটি।

​বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ২টায় রেলপথ মন্ত্রণালয়ে রেলপথ সচিবের কাছে এই স্মারকলিপি পেশ করা হবে। 

বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পগুলো নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হবে এই কর্মসূচির মাধ্যমে।

​সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মনির সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে রেলপথ মন্ত্রণালয়ে উপস্থিত থেকে স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন।

​

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


অডিট আপত্তিকে দুর্নীতি হিসেবে অপপ্রচারের প্রতিবাদে রেলপথ সচিবকে স্মারকলিপি দেবে পোষ্য সোসাইটি

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
অডিট আপত্তিকে দুর্নীতি হিসেবে অপপ্রচারের প্রতিবাদে রেলপথ সচিবকে স্মারকলিপি দেবে পোষ্য সোসাইটিমোঃ মানিক মিয়া, ​স্টাফ রিপোর্টার । পদ্মা রেল সেতুসহ বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন প্রকল্পের অডিট আপত্তিকে 'দুর্নীতি' হিসেবে প্রচার করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। অপতথ্য ও অসত্য সংবাদ প্রচারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ সোমবার (৩১ আগস্ট, ২০২৬) রেলপথ সচিব বরাবর স্মারকলিপি প্রদান করবে সংগঠনটি।​বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা নিশ্চিত করা হয়।​বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ২টায় রেলপথ মন্ত্রণালয়ে রেলপথ সচিবের কাছে এই স্মারকলিপি পেশ করা হবে। বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পগুলো নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হবে এই কর্মসূচির মাধ্যমে।​সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মনির সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে রেলপথ মন্ত্রণালয়ে উপস্থিত থেকে স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন।​

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
অডিট আপত্তিকে দুর্নীতি হিসেবে অপপ্রচারের প্রতিবাদে রেলপথ সচিবকে স্মারকলিপি দেবে পোষ্য সোসাইটি
0:00 0:00
1.0x