অতিরিক্ত মূল্যে সার বিক্রির অপরাধে শেরপুরে ৫ দোকানে জরিমানা
বগুড়ার শেরপুরে সারের অবৈধ মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ আগষ্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার মির্জাপুর বাজার ও চক পাথালিয়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভুয়া বিক্রয় রশিদ তৈরি, সারের অতিরিক্ত মূল্য রাখা, অনুমোদনহীনভাবে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদের অপরাধে মির্জাপুর বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা এবং চক পাথালিয়া এলাকার দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

মতামত