দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের অগ্রযাত্রায় বিক্রয় পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদক, আমদানিকারক, পরিবেশক ও ভোক্তার মধ্যে প্রতিদিন নিরলসভাবে সেতুবন্ধন তৈরি করে চলেছেন আমাদের দেশের লাখো সেলস প্রফেশনাল।
অথচ এত গুরুত্বপূর্ণ একটি পেশার সঙ্গে যুক্ত থেকেও বিপুলসংখ্যক মানুষ আজও ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা, চাকরির নিরাপত্তা এবং সুনির্দিষ্ট নীতিমালার মতো মৌলিক বিষয়গুলোতে নানা বৈষম্য ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন।
এই বাস্তবতায় দেশের সকল বিক্রয় পেশাজীবীর অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA) একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।
আমাদের প্রধান দাবি ও লক্ষ্যসমূহ: ✅ বিক্রয় পেশাজীবীদের জন্য সুনির্দিষ্ট ও যুগোপযোগী চাকরির নীতিমালা প্রণয়ন। ✅ ন্যায্য ও সম্মানজনক বেতন-কাঠামো এবং গ্র্যাচুইটি, বোনাস ও ইনস্যুরেন্স নিশ্চিত করা। ✅ চাকরির নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও কর্মক্ষেত্রে হয়রানি-বৈষম্য দূর করা। ✅ কর্মরত অবস্থায় দুর্ঘটনা বা অসুস্থতায় যথাযথ চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান। ✅ পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলা।
"একজন বিক্রয় পেশাজীবীর কণ্ঠস্বর হয়তো সীমিত হতে পারে, কিন্তু দেশের লাখো বিক্রয় পেশাজীবী যদি একই দাবিতে ও একই পতাকাতলে ঐক্যবদ্ধ হন, তবে আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন আরও ত্বরান্বিত হবে।" — মোঃ আরিফুর রহমান, কেন্দ্রীয় সভাপতি, BSPA।
সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস অফিসার, টিএসও, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এরিয়া ম্যানেজার থেকে শুরু করে সকল স্তরের বিক্রয় পেশাজীবী ভাই-বোনদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—ব্যক্তিস্বার্থ ভুলে পেশার স্বার্থে ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় BSPA-এর পতাকাতলে আজই ঐক্যবদ্ধ হোন।
ওনি বলেন নিজেদের মধ্যে বিভেদ ভুলে একটি শক্তিশালী ও মানবিক পেশাজীবী সংগঠন গড়ে তুলি।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

মতামত