এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এক শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। টাঙ্গাইল জেলা শাখা অন্তর্গত সখিপুর থানা শাখা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সভাপতি আব্দুল আলীম খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ান্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ইংরেজি বিভাগীয় অধ্যাপক ও ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর সাবেক সভাপতি ড.মো. নুরুল্লাহ পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান। সাবেক ইসলামী ব্যাংক কর্মকর্তা জনাব আবু সাইয়িদ মিয়া। সখিপুর উপজেলা শাখার জামায়েত এর পক্ষে পৌর মেয়র পদপ্রার্থী অধ্যাপক আল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর থানা শাখার সভাপতি খাত্তাব নজরুল ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

মতামত