সোনাগাজীতে ২৭৮ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ
উন্মুক্ত জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও ১৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
ফেনীর সোনাগাজীতে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে মোট ২৭৮ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার উন্মুক্ত জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও ১৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাসান এবং মৎস্য অধিদপ্তর, ফেনীর সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেবু লাল দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাইন উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম।
এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন বাবলু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনাগাজী উপজেলা সেক্রেটারি হাফেজ হিজবুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজানা হোসাইন।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি এবং ১৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে সর্বমোট ২৭৮ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ করা হয়।
মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
তারা বলেন, জলাশয়ে পরিকল্পিতভাবে পোনামাছ অবমুক্ত করার ফলে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উপজেলার মৎস্যসম্পদের উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

মতামত