মুন্সীগঞ্জ জেলার সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর সার্বিক দিকনির্দেশনায় জেলায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ৩১-০৮-২০২৬ খ্রি. সোমবার সদর থানা পুলিশের একটি বিশেষ টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করা কালীন সময় শিলই ইউনিয়নের মৃধা বাজার থেকে সাধারণ জনগের সহায়তায় দেশী আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ কমর উদ্দিন (৪০), পিতা- সাইফুল বেপারী, সাং- শিলই মধ্যকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মালামালঃ ১. ১টি দেশীয় একনলা বন্ধুক। 2. ১টি শর্টগানের কার্তুজের খোসা। 3. অ্যাঙ্গেল কাটিং মেশিন। 4. ১টি ড্রিল মেশিন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

মতামত