জনতার অনলাইন প্রেস ক্লাব

মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

 মৌলভীবাজার সদর উপজেলায় এক কলেজছাত্রীকে বখাটে কর্তৃক উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টাকালে আত্মরক্ষার্থে চলন্ত টমটম অটোরিকশা থেকে লাফ দিয়ে মারাত্মক আহত হয়েছেন সাদিয়া আক্তার ঝুমা (১৮) নামের এক শিক্ষার্থী। এতে তার সামনের দুটি দাঁত ভেঙে গেছে। সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এই ঘটনা ঘটে। আহত সাদিয়া আক্তার ঝুমা শহরের উত্তর জগন্নাথপুর এলাকার গোমরা সুলেমান ভিলার ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

স্থানীয় ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে একটি টমটম অটোরিকশায় ওঠেন ঝুমা।

গাড়িটিতে আগে থেকেই এক অজ্ঞাতনামা যাত্রী বসা ছিল। ঝুমা ওঠার পর থেকেই ওই ব্যক্তি বারবার তার গা ঘেঁষে বসতে থাকে এবং উত্ত্যক্ত করতে থাকে। বারবার নিষেধ করা সত্ত্বেও ওই বখাটে তা অমান্য করে। পরে গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পরিস্থিতি বেগতিক দেখে ও অপহরণের আশঙ্কায় ঝুমা ভয়ে চলন্ত অটোরিকশা থেকে লাফ দেন। পাকা রাস্তায় আছড়ে পড়ে তিনি মুখে মারাত্মক আঘাত পান এবং তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। পরে তার মা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার পরপরই স্থানীয় জনতা সন্দেহভাজন টমটম অটোরিকশা ও চালককে আটক করে পুলিশ লাইনের সামনে আটকে রাখে বলে জানা গেছে। এই বিষয়ে সদর থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 মৌলভীবাজার সদর উপজেলায় এক কলেজছাত্রীকে বখাটে কর্তৃক উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টাকালে আত্মরক্ষার্থে চলন্ত টমটম অটোরিকশা থেকে লাফ দিয়ে মারাত্মক আহত হয়েছেন সাদিয়া আক্তার ঝুমা (১৮) নামের এক শিক্ষার্থী। এতে তার সামনের দুটি দাঁত ভেঙে গেছে। সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এই ঘটনা ঘটে। আহত সাদিয়া আক্তার ঝুমা শহরের উত্তর জগন্নাথপুর এলাকার গোমরা সুলেমান ভিলার ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।স্থানীয় ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে একটি টমটম অটোরিকশায় ওঠেন ঝুমা।গাড়িটিতে আগে থেকেই এক অজ্ঞাতনামা যাত্রী বসা ছিল। ঝুমা ওঠার পর থেকেই ওই ব্যক্তি বারবার তার গা ঘেঁষে বসতে থাকে এবং উত্ত্যক্ত করতে থাকে। বারবার নিষেধ করা সত্ত্বেও ওই বখাটে তা অমান্য করে। পরে গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পরিস্থিতি বেগতিক দেখে ও অপহরণের আশঙ্কায় ঝুমা ভয়ে চলন্ত অটোরিকশা থেকে লাফ দেন। পাকা রাস্তায় আছড়ে পড়ে তিনি মুখে মারাত্মক আঘাত পান এবং তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। পরে তার মা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে ঘটনার পরপরই স্থানীয় জনতা সন্দেহভাজন টমটম অটোরিকশা ও চালককে আটক করে পুলিশ লাইনের সামনে আটকে রাখে বলে জানা গেছে। এই বিষয়ে সদর থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল
0:00 0:00
1.0x