মুন্সীগঞ্জে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ কমর উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলার সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় সোমবার (৩১ আগস্ট ২০২৬) জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ টিম থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকায় স্থানীয় সাধারণ জনগণের সহায়তায় কমর উদ্দিন (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সীগঞ্জ সদর থানার শিলই মধ্যকান্দি এলাকার সাইফুল বেপারীর ছেলে।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি শর্টগানের কার্তুজের খোসা এবং দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
১. একটি দেশীয় একনলা বন্দুক
২. একটি শর্টগানের কার্তুজের খোসা
৩. একটি অ্যাঙ্গেল কাটিং মেশিন
৪. একটি ড্রিল মেশিন
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

মতামত