জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

মুন্সীগঞ্জের নতুনগাঁওয়ে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের নতুনগাঁওয়ে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
মুন্সীগঞ্জের নতুনগাঁওয়ে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) রাত ১১টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন নতুনগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নতুনগাঁও সাকিনস্থ আলাউদ্দিন শেখ ওরফে খোকা মিয়ার বসতবাড়ির সামনের পায়ে হাঁটা রাস্তায় অভিযান চালায়।
এ সময় ৬০০ পিস ইয়াবাসহ শাহনাজ ওরফে আখি বেগম (৪০), পিতা- নুরুজ্জামান, সাং- ভট্টাচার্যরবাগ এবং মো. শাকিল (৩০), পিতা- নওশেদ বেপারী, সাং- পশ্চিম সরদারপাড়া, উভয় থানা ও জেলা- মুন্সীগঞ্জকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মুন্সীগঞ্জের নতুনগাঁওয়ে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৩১ আগস্ট ২০২৬) রাত ১১টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন নতুনগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নতুনগাঁও সাকিনস্থ আলাউদ্দিন শেখ ওরফে খোকা মিয়ার বসতবাড়ির সামনের পায়ে হাঁটা রাস্তায় অভিযান চালায়। এ সময় ৬০০ পিস ইয়াবাসহ শাহনাজ ওরফে আখি বেগম (৪০), পিতা- নুরুজ্জামান, সাং- ভট্টাচার্যরবাগ এবং মো. শাকিল (৩০), পিতা- নওশেদ বেপারী, সাং- পশ্চিম সরদারপাড়া, উভয় থানা ও জেলা- মুন্সীগঞ্জকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জের নতুনগাঁওয়ে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
0:00 0:00
1.0x