জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

কোতোয়ালি মডেল থানার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

কোতোয়ালি মডেল থানার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

কোতোয়ালি মডেল থানার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

প্রতিবেদক :মো: সাইফুল ইসলাম 

বরিশাল নগরীতে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী নগরীর নতুন বাজার ও এর আশপাশের এলাকা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম-এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের গতিবিধির ওপর নজরদারি করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। নগরীতে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন আকস্মিক অভিযানকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।

অভিযানে আরও অংশগ্রহণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএমসহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বরিশালবাসীর প্রত্যাশা, নিয়মিত অভিযানেই হবে মাদকমুক্ত নগরী

এদিকে পুলিশের আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযানকে স্বাগত জানিয়েছেন বরিশালবাসী। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে চলমান থাকলে নগরী থেকে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। বরিশালবাসী মনে করেন, পুলিশের কঠোর অবস্থান এবং জনসাধারণের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে মাদকমুক্ত বরিশাল নগরী গড়ে তোলা সম্ভব হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


কোতোয়ালি মডেল থানার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কোতোয়ালি মডেল থানার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযানপ্রতিবেদক :মো: সাইফুল ইসলাম বরিশাল নগরীতে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা পুলিশ।সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী নগরীর নতুন বাজার ও এর আশপাশের এলাকা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম-এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের গতিবিধির ওপর নজরদারি করা হয়।অভিযান চলাকালে স্থানীয় সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। নগরীতে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন আকস্মিক অভিযানকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।অভিযানে আরও অংশগ্রহণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএমসহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।বরিশালবাসীর প্রত্যাশা, নিয়মিত অভিযানেই হবে মাদকমুক্ত নগরীএদিকে পুলিশের আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযানকে স্বাগত জানিয়েছেন বরিশালবাসী। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে চলমান থাকলে নগরী থেকে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। বরিশালবাসী মনে করেন, পুলিশের কঠোর অবস্থান এবং জনসাধারণের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে মাদকমুক্ত বরিশাল নগরী গড়ে তোলা সম্ভব হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কোতোয়ালি মডেল থানার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান
0:00 0:00
1.0x