জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

দিনাজপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার দেশব্যাপী একযোগে শুভ উদ্বোধনী অনুষ্ঠান

দিনাজপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার দেশব্যাপী একযোগে শুভ উদ্বোধনী অনুষ্ঠান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে জেলা প্রশাসন দিনাজপুর এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক "জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা" দেশব্যাপী একযোগে শুভ উদ্বোধন ও আলোচনা সভা।

৩১ আগস্ট ২০২৬ সোমবার সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত শুভ উদ্বোধন ও আলোচনা সভায় দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার এর উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরিফ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, সহকারী কমিশনার ও জেলা কালচারাল অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মোঃ আরফাত উদ্দিন ও নজরুল পরিষদ দিনাজপুর এর সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন আহমেদ রয়েল।

আলোচনা সভার পূর্বে নজরুলের উপর ৩টি সমবেত সংগীত পরিবেশন করে দিনাজপুরের বিভিন্ন সংগঠনের শিল্পীরা । 

উক্ত অনুষ্ঠানটি প্রভাষক মোঃ হারুন-উর-রশিদ এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, উদীচী দিনাজপুর জেলা সংসদ, নবরূপী দিনাজপুর, ভৈরবী দিনাজপুর, সুইহারী সঙ্গীত নিকেতন, মনি মেলা সৃজনশীল সংগঠন, অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর, উর্বশী সংগীত নিকেতন, গুনগুন সংগীত একাডেমি, কাব্যকুঞ্জ-দিনাজপুর, দোলন চাঁপা সংগীত বিদ্যালয়, সপ্তস্বর সঙ্গীত একাডেমি ও এস এস মিউজিক ল্যাবসহ ১৩ টি সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করে।

যন্ত্রে সহযোগিতা করেন হারমোনিয়ামে-সুজন কুমার দে, কিবোর্ডে-পলাশ দাশ, তবলায়-রানা পন্ডিত ও প্যাডে-বিশ্বজিৎ দাস বদন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


দিনাজপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার দেশব্যাপী একযোগে শুভ উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে জেলা প্রশাসন দিনাজপুর এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক "জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা" দেশব্যাপী একযোগে শুভ উদ্বোধন ও আলোচনা সভা।৩১ আগস্ট ২০২৬ সোমবার সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত শুভ উদ্বোধন ও আলোচনা সভায় দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার এর উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরিফ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, সহকারী কমিশনার ও জেলা কালচারাল অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মোঃ আরফাত উদ্দিন ও নজরুল পরিষদ দিনাজপুর এর সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন আহমেদ রয়েল।আলোচনা সভার পূর্বে নজরুলের উপর ৩টি সমবেত সংগীত পরিবেশন করে দিনাজপুরের বিভিন্ন সংগঠনের শিল্পীরা । উক্ত অনুষ্ঠানটি প্রভাষক মোঃ হারুন-উর-রশিদ এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, উদীচী দিনাজপুর জেলা সংসদ, নবরূপী দিনাজপুর, ভৈরবী দিনাজপুর, সুইহারী সঙ্গীত নিকেতন, মনি মেলা সৃজনশীল সংগঠন, অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর, উর্বশী সংগীত নিকেতন, গুনগুন সংগীত একাডেমি, কাব্যকুঞ্জ-দিনাজপুর, দোলন চাঁপা সংগীত বিদ্যালয়, সপ্তস্বর সঙ্গীত একাডেমি ও এস এস মিউজিক ল্যাবসহ ১৩ টি সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করে।যন্ত্রে সহযোগিতা করেন হারমোনিয়ামে-সুজন কুমার দে, কিবোর্ডে-পলাশ দাশ, তবলায়-রানা পন্ডিত ও প্যাডে-বিশ্বজিৎ দাস বদন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দিনাজপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার দেশব্যাপী একযোগে শুভ উদ্বোধনী অনুষ্ঠান
0:00 0:00
1.0x