জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

চট্টগ্রামে গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের অসন্তোষ।

চট্টগ্রামে গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের অসন্তোষ।

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনের ভাড়া নিয়ে প্রতিদিনই যাত্রী ও চালক-হেলপারদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। বহদ্দারহাট থেকে বাদুরতলা পর্যন্ত মাত্র ৪০০ ফুট দূরত্বের ভাড়া আগে ৫ টাকা থাকলেও বর্তমানে অনেক গাড়িতে ১০ টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

যাত্রীদের অভিযোগ, বাস ও টেম্পুর কন্ট্রাক্টররা নিজেদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করে বলছেন—“উঠা-নামা ১০ টাকা।” ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।

অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাড়তি দামের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এর মধ্যে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া যেন “মরার উপর খাঁড়ার ঘা” হয়ে দাঁড়িয়েছে।

যাত্রীদের আরও অভিযোগ, সিএনজি পাম্পে গ্যাস নিতে দীর্ঘ লাইনের প্রয়োজন না থাকলেও অনেক সিএনজি চালক ইচ্ছেমতো বাড়তি ভাড়া নিচ্ছেন। অথচ গ্যাসের দাম বৃদ্ধি না পেলেও কেন ভাড়া বাড়ানো হচ্ছে—এ প্রশ্নের জবাব চান সাধারণ মানুষ।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নগরবাসী। যাত্রীদের স্বার্থে নির্ধারিত ভাড়া কার্যকর ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চট্টগ্রামে গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের অসন্তোষ।

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চট্টগ্রাম নগরীতে গণপরিবহনের ভাড়া নিয়ে প্রতিদিনই যাত্রী ও চালক-হেলপারদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। বহদ্দারহাট থেকে বাদুরতলা পর্যন্ত মাত্র ৪০০ ফুট দূরত্বের ভাড়া আগে ৫ টাকা থাকলেও বর্তমানে অনেক গাড়িতে ১০ টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।যাত্রীদের অভিযোগ, বাস ও টেম্পুর কন্ট্রাক্টররা নিজেদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করে বলছেন—“উঠা-নামা ১০ টাকা।” ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাড়তি দামের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এর মধ্যে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া যেন “মরার উপর খাঁড়ার ঘা” হয়ে দাঁড়িয়েছে।যাত্রীদের আরও অভিযোগ, সিএনজি পাম্পে গ্যাস নিতে দীর্ঘ লাইনের প্রয়োজন না থাকলেও অনেক সিএনজি চালক ইচ্ছেমতো বাড়তি ভাড়া নিচ্ছেন। অথচ গ্যাসের দাম বৃদ্ধি না পেলেও কেন ভাড়া বাড়ানো হচ্ছে—এ প্রশ্নের জবাব চান সাধারণ মানুষ।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নগরবাসী। যাত্রীদের স্বার্থে নির্ধারিত ভাড়া কার্যকর ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চট্টগ্রামে গণপরিবহনের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের অসন্তোষ।
0:00 0:00
1.0x