জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

লৌহজংয়ে আইনশৃঙ্খলা সভা,মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের তাগিদ

লৌহজংয়ে আইনশৃঙ্খলা সভা,মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের তাগিদ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

এ সময় কিশোর-তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা,অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় উঠে আসে।এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:এরফানুর রহমান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:হুমায়ুন রাজিবও সভায় উপস্থিত ছিলেন।এ ছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:কালী শংকর পাল ও কৃষি কর্মকর্তা মো:হাসান উদ্দৌলা উপস্থিত ছিলেন।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:বোরহানুল ইসলাম সভায় অংশ নেন।

পদ্মা সেতু (উত্তর) থানার ওসি মো:আক্তার হোসেনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় নৌ পুলিশ,ফায়ার সার্ভিস,ট্যুরিস্ট পুলিশ ও কোস্ট গার্ডের প্রতিনিধিরাও অংশ নেন।

এ ছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,সমাজসেবা কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো:মনসুর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।লৌহজং উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।সভায় মাদকবিরোধী অভিযান জোরদার ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপরও জোর দেওয়া হয়।সাংবাদিকদের মধ্যে বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো:মাসুদ খান,লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন উপস্থিত ছিলেন।এ ছাড়া লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো:শওকত হোসেন,সাধারণ সম্পাদক মো:মানিক মিয়া ও সাংবাদিক মিজানুর রহমান ঝিলু উপস্থিত ছিলেন।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


লৌহজংয়ে আইনশৃঙ্খলা সভা,মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের তাগিদ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।এ সময় কিশোর-তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।সভায় সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা,অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় উঠে আসে।এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:এরফানুর রহমান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:হুমায়ুন রাজিবও সভায় উপস্থিত ছিলেন।এ ছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:কালী শংকর পাল ও কৃষি কর্মকর্তা মো:হাসান উদ্দৌলা উপস্থিত ছিলেন।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:বোরহানুল ইসলাম সভায় অংশ নেন।পদ্মা সেতু (উত্তর) থানার ওসি মো:আক্তার হোসেনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় নৌ পুলিশ,ফায়ার সার্ভিস,ট্যুরিস্ট পুলিশ ও কোস্ট গার্ডের প্রতিনিধিরাও অংশ নেন।এ ছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,সমাজসেবা কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো:মনসুর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।লৌহজং উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।সভায় মাদকবিরোধী অভিযান জোরদার ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপরও জোর দেওয়া হয়।সাংবাদিকদের মধ্যে বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো:মাসুদ খান,লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন উপস্থিত ছিলেন।এ ছাড়া লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো:শওকত হোসেন,সাধারণ সম্পাদক মো:মানিক মিয়া ও সাংবাদিক মিজানুর রহমান ঝিলু উপস্থিত ছিলেন।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লৌহজংয়ে আইনশৃঙ্খলা সভা,মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের তাগিদ
0:00 0:00
1.0x