জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

দাউদকান্দির কবির দালাল চক্রের বড় প্রতারণা: সৌদি পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, শত শত পরিবার নিঃস্ব

দাউদকান্দির কবির দালাল চক্রের বড় প্রতারণা: সৌদি পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, শত শত পরিবার নিঃস্ব

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ ও মানব পাচারের গুরুতর অভিযোগ উঠেছে কুমিল্লার দাউদকান্দি এলাকার এক ধূর্ত দালালের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম কবির, যার বাড়ি দাউদকান্দি থানার ১৬ পাড়া গ্রামে। তার পাতা নিখুঁত প্রতারণার জালে পড়ে এলাকাটির শত শত অসহায় পরিবার আজ নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।

ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, কবির সৌদি আরবে উচ্চবেতনের চাকরির আশ্বাস দিয়ে জনপ্রতি ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। সহায়-সম্পত্তি বিক্রি করে এবং চড়া সুদে ঋণ নিয়ে গ্রামবাসী শেষ সম্বলটুকু তার হাতে তুলে দেন। তবে টাকা নেওয়ার পর বিদেশে পাঠানো তো দূরের কথা, নানা বাহানায় দিন পার করতে থাকে সে। অনুসন্ধানে জানা গেছে, কবির বর্তমানে নিজে সৌদি আরবে আত্মগোপনে থেকে সেখান থেকেই একটি চক্রের মাধ্যমে এই বিশাল প্রতারণা সাম্রাজ্য পরিচালনা করছে।

সরেজমিনে তদন্তে জানা যায়, ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া বিপুল অর্থ কবির ও তার পরিবারের সদস্যরা দেশ-বিদেশে বিলাসী জীবনে ভোগ করছে। নিঃস্ব পরিবারগুলো পাওনা টাকা ফেরত চাইতে গেলে উল্টো নানা হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


দাউদকান্দির কবির দালাল চক্রের বড় প্রতারণা: সৌদি পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, শত শত পরিবার নিঃস্ব

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ ও মানব পাচারের গুরুতর অভিযোগ উঠেছে কুমিল্লার দাউদকান্দি এলাকার এক ধূর্ত দালালের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম কবির, যার বাড়ি দাউদকান্দি থানার ১৬ পাড়া গ্রামে। তার পাতা নিখুঁত প্রতারণার জালে পড়ে এলাকাটির শত শত অসহায় পরিবার আজ নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, কবির সৌদি আরবে উচ্চবেতনের চাকরির আশ্বাস দিয়ে জনপ্রতি ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। সহায়-সম্পত্তি বিক্রি করে এবং চড়া সুদে ঋণ নিয়ে গ্রামবাসী শেষ সম্বলটুকু তার হাতে তুলে দেন। তবে টাকা নেওয়ার পর বিদেশে পাঠানো তো দূরের কথা, নানা বাহানায় দিন পার করতে থাকে সে। অনুসন্ধানে জানা গেছে, কবির বর্তমানে নিজে সৌদি আরবে আত্মগোপনে থেকে সেখান থেকেই একটি চক্রের মাধ্যমে এই বিশাল প্রতারণা সাম্রাজ্য পরিচালনা করছে।সরেজমিনে তদন্তে জানা যায়, ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া বিপুল অর্থ কবির ও তার পরিবারের সদস্যরা দেশ-বিদেশে বিলাসী জীবনে ভোগ করছে। নিঃস্ব পরিবারগুলো পাওনা টাকা ফেরত চাইতে গেলে উল্টো নানা হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দাউদকান্দির কবির দালাল চক্রের বড় প্রতারণা: সৌদি পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, শত শত পরিবার নিঃস্ব
0:00 0:00
1.0x